মিজান মেহেদী বিজয়, বিশেষ প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদে বিএনপির দলীয় মনোনয়নের সব দিকে এগিয়ে আছেন মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ভেন্ডার।

কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন যাচাই কমিটির চট্টগ্রাম বিভাগের এক নেতা জানান, ইউনিয়ন গুলোতে এবার একক প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে দলীয়ভাবে। তাই তারা ইতোমধ্যে বিভিন্ন প্রার্থীদের রাজনৈতিক দক্ষতা, আঞ্চলিক গ্রহণযোগ্যতা বিবেচনা করে একক প্রার্থী দিবেন।

মহেশখালী উপজেলা বিএনপির কয়েকজন নেতার সাথে কথা বলে জানা যায়, যেহেতু দল এবার একক প্রার্থী দিবেন, তাই আঞ্চলগত দক্ষ নেতাকেই প্রার্থী মনোনয়নে তারা সুপারিশ করবেন। মাতারবাড়ীর প্রার্থী কে হতে এমন প্রশ্নের জবাবে তারা জানান, ৫ আগষ্ট পরবর্তী মাতারবাড়ী ইউনিয়নের অধিকাংশ চেয়ারম্যান প্রার্থী সম্পর্কে বিভিন্ন অভিযোগ থাকলে মোহাম্মদ রফিকুল ইসলাম ভেন্ডার সম্পর্কে এখনো কোন অভিযোগ আসে নি এবং তিনি ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্যের বিশ্বাস অর্জন করায় দলীয় ভাবে তিনি এগিয়ে থাকবেন।
এদিকে স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের পক্ষ থেকে দলীয় মনোনয়নের বিষয়ে কাউকে গ্রীণ সিগনাল না দিলেও সংসদ সদস্যের সাথে থাকা নেতারা মাতারবাড়ীতে ভেন্ডার রফিকের সম্ভাবনাকে শতভাগ মনে করছেন, তারা আরও জানান, স্থানীয় এমপি যেহেতু ভেন্ডার রফিককে পছন্দ করেন, তাই তার সম্ভাবনা অনেকটা এগিয়ে থাকবে।

মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা জানান- সংসদ নির্বাচনে ভেন্ডার রফিকের নিরলস ও স্বার্থহীন কাজ-কর্মের কারণে জামায়াত ঘরনার এলাকা ৭ নং ওয়ার্ডে বিপুল ভোট তিনি সংসদ সদস্যকে উপহার দিতে পেরেছেন।
তারা আরও জানান- স্থানীয় বিভিন্ন নেতারা সংসদ সদস্যের পাঠানো নির্বাচন তহবিল নিয়ে ঘরের কাজে খরচ করলেও ভেন্ডার রফিক নিজের ব্যক্তিগত তহবিল থেকেই নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করেছেন।

৭ নং ওয়ার্ডের যুবদল নেতারা জানান- সংসদ নির্বাচনে ভেন্ডার রফিকের ভুমিকা খুবই প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ ছিল, ভেন্ডার রফিকের জোরালো ভূমিকা না থাকলে মাতারবাড়ীতে অনেক নেতাকর্মী নির্বাচনকালীন ঝিমিয়ে যেতো।
তারা আরও জানান, যেহেতু ভেন্ডার রফিক এর আগেও স্থানীয় নির্বাচনে মাঠে ছিল তাই দল তার বয়স, শিক্ষাগত যোগ্যতা, দলীয় গ্রহণযোগ্যতা বিবেচনায় ভেন্ডার রফিককেই চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করবেন।






