নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ও হলবনিয়া মাছঘাটে অভিযান চালিয়ে ৪০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শুক্রবার (১৫মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টেকনাফ উপজেলার সমুদ্র উপকূলীয় এলাকার বিভিন্ন মাছ ঘাটে যৌথ অভিযানে ৪০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করার পর তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মৎস্য বিভাগ জানায়, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ১৫এপ্রিল থেকে আগামী ১১জুন পর্যন্ত মোট ৫৮দিন সাগরে সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকবে।এ-সময় অভিযানে বিভিন্ন মাছঘাটে জনসচেতনতামূলক প্রচারণা করা হয়।এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো: ওবায়দুল হক।
অভিযানে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের পরিচালক মো: আনোয়ার হোসেন,কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা,টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো: ওবায়দুল হক ও বাহারছড়া কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো:মেহেদী হাসান প্রমুখ।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো: ওবায়দুল হক বলেন, সরকারি নিষেধাজ্ঞা মেনে সাগর উপকূলীয় এলাকায় মাছ শিকার থেকে বিরত থাকার জন্য জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায়, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিধি-নিষেধ অমান্যকারীদের জেল জরিমানার বিধান রয়েছে





